শৈশবের খেলার মাঠ আর যৌবনের শিল্পচর্চার চারণভূমি যখন কোনো শিল্পীকে হৃদয়ের অর্ঘ্য দিয়ে বরণ করে নেয়, তখন তা কেবল এক ব্যক্তিগত প্রাপ্তি থাকে না, বরং তা হয়ে ওঠে ইতিহাস। প্যারিসের বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়ামে স্থান পেয়েছে ফটোগ্রাফারের তোলা দুটি আলোকচিত্র, তাও আবার বাংলাদেশেরই প্রত্যন্ত অঞ্চলে বেড়ে উঠা এক আলোকচিত্রীর, এ কারণে নিজ শহর ফরিদপুরের মানুষ যারপর নাই উচ্ছ্বসিত। এ কারণে সম্প্রতি এক আবেগঘন পরিবেশে সম্মাননায় ভূষিত করেছে সেই আলোকচিত্রীকে।
নাট্যজন মুন্সী মুহাম্মাদ আলী রুমি স্মরণে আয়োজিত দুই দিনব্যাপী নাট্যোৎসবের মঞ্চে “বিনোদন নাট্যদল” এই বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। গুণী এই শিল্পীর আন্তর্জাতিক অর্জনকে সম্মান জানিয়ে তাকে ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়। ওই আলোকচিত্রী হলেন নাফিজ ইসলাম।
সম্মাননা গ্রহণকালে আবেগাপ্লুত কণ্ঠে নাফিজ ইসলাম বলেন, যে শহর আমার শৈশবের খেলার মাঠ, কৈশোরের স্বপ্নভূমি আর যৌবনের শিল্পচর্চার মন্দির—সেই শহরের বুকে আজ আমাকে মর্যাদার আসনে বসানো হয়েছে। এটি আমার শিল্পীজীবনের জন্য এক গভীর গৌরবের মুহূর্ত।
নাফিজ আরও উল্লেখ করেন, ল্যুভর মিউজিয়ামে তার সৃষ্টি স্থান পাওয়ার পর নিজ শহর থেকে পাওয়া এই স্বীকৃতি যেন তার শিল্পীজীবনের মহাকাব্যের একটি উজ্জ্বল অধ্যায়। প্রাপ্ত ক্রেস্টটিকে তিনি ল্যুভর মিউজিয়ামের অমূল্য শিল্পসম্ভারের মতোই চিরসঞ্চিত সম্পদ হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানটিতে বিনোদন নাট্যদলের সাধারণ সম্পাদক শরিফ খান এবং সংগঠনের প্রধান সমন্বয়ক তন্ময় সরকার অঞ্চলের সার্বিক তত্ত্বাবধানে এক বর্ণাঢ্য গুণীজন মেলা বসেছিল। অনুষ্ঠানে উপস্থিত থেকে শিল্পীকে অনুপ্রাণিত করেছেন।
এতে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন দেশবরেণ্য অভিনেতা ফজলুর রহমান বাবু, জেলা কালচারাল অফিসার মিলন, মঙ্গলনাট রাজবাড়ীর প্রতিষ্ঠাতা ফকির রুমন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর আলতাফ হোসেন, সংগীতশিল্পী শিপ্রা গোস্বামী, বিশিষ্ট সাংবাদিক ও লেখক মফিজ ইমাম মিলন, নাট্যকার ও শিশু সংগঠক ম. নিজাম, অভিনেতা মেহেদী মিঠু, আবৃত্তিশিল্পী জাহিদ, মরহুম রুমি ভাইয়ের সহধর্মিণী লায়লা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রিসালাত ও নন্দিতা।
অনুষ্ঠানে বিনোদন নাট্যদলের প্রতিটি সদস্যের নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতার প্রশংসা করা হয়। বক্তারা বলেন, এই সম্মাননা কেবল একজন ব্যক্তির নয়, বরং ফরিদপুরের সাংস্কৃতিক চেতনার এক উজ্জ্বল দলিল। এই আন্তর্জাতিক স্বীকৃতি ও স্থানীয় শ্রদ্ধা আগামী দিনের তরুণ শিল্পীদের জন্য অফুরন্ত অনুপ্রেরণা হয়ে থাকবে।
উৎসবের সমাপনী দিনে ফরিদপুরের অসংখ্য সাংস্কৃতিক কর্মী ও সা
