মাগুরা প্রতিনিধি
“শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬” যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে মাগুরা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১০টায় জেলা থেকে শুরু হয়, স্কুল ছেলেমেয়েদের প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে এই আয়োজন সমাপ্ত হয়। প্রতিটা বিভাগে ৩টি ক্যাটাগরিতে প্রতিযোগীরা সনদ ও পুরস্কার পাবে।
মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি-তে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্যোগ। ২১শে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদদের স্মরণ করার দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আত্মত্যাগ করেছিলো তাদের স্মরণে।
এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও বিশ্বজুড়ে পালিত হয়। তারই ধারাবাহিকতায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
একুশের চেতনা, শহীদ মিনার, ভাষা আন্দোলনের সৃজনশীলতা, বিষয়বস্তুর উপস্থাপন, রঙের ব্যবহার
এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনাকে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজনে অংশগ্রহণ করতে পেরে প্রতিযোগীরা জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দারুণভাবে উচ্ছাসিত এবং তাদের প্রতিভা মেলে ধরতে পেরে খুবই আনন্দিত। তারা আরো জানান এরকম আয়োজন যেন সব সময় হয় আমাদের এক্সট্রা কারিকুলাম বিকশিত করতে পারি সেই দিকটা সরকার সবসময় নজরে রাখবে।
এ আয়োজনকে সামনে রেখে অভিভাবকরা বলেন, অনেকদিন যাবত সরকারিভাবে বা জেলা শিল্পকলা একাডেমিতে হয়নি। এই আয়োজনটি করার জন্য কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।
জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস বলেন, আজকের এই আয়োজনে চিত্রাংকন ও আবৃত্তিতে ২০০ ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে। আমরা চাই প্রতিনিয়ত ছেলে মেয়েদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ করে দিতে। এ সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছেলে মেয়েদের মেধা ও মননে বিকাশ ঘটবে।
