স্টাফ রিপোর্টার : ঢাকা–১৭ আসনের বনানী থানার আওতাধীন ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কড়াইল এলাকায় কড়াইল ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩ মার্চ ২০২৬ বিকেলে কড়াইল এলাকায় এই মানবিক আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কড়াইল ইয়াংস্টার ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হক সোহেল। তিনি সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-প্রচার ও সহ-সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কড়াইল ইয়াংস্টার ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আমিনুর রহমান লিটন। এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এতিম শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয় এবং তাদের সাথে একসাথে ইফতার করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, কড়াইল ইয়াংস্টার ক্লাব সবসময়ই সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় এবং ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার এই উদ্যোগ অব্যাহত থাকবে।
