ভোরের বাংলাদেশ প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন–২৩-এর “নেক্সট লেভেল ডিল” ধামাকা অফারে ফ্রিজ কিনে আবারও ফ্রিজ জিতেছেন এক সৌভাগ্যবান ক্রেতা। কালিয়াকৈরের Walton প্লাজা শাখা থেকে ফ্রিজ ক্রয় করে লাকি ড্র–তে বিজয়ী হন ক্রেতা মোহাম্মদ রাজিব আহমেদ।
শনিবার বিকেলে কালিয়াকৈর ওয়ালটন প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়ালটন প্লাজার কর্মকর্তারা তার হাতে আনুষ্ঠানিকভাবে নতুন একটি ফ্রিজ তুলে দেন। পুরস্কার পেয়ে আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করে বিজয়ী রাজিব আহমেদ বলেন, ওয়ালটনের এমন ধামাকা অফারের মাধ্যমে ফ্রিজ জিতে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি ওয়ালটন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। পেশায় তিনি Square Pharmaceuticals–এর কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার হিসেবে কর্মরত।
ওয়ালটনের কর্মকর্তারা জানান, গ্রাহকদের জন্য প্রতিষ্ঠানটি নিয়মিত আকর্ষণীয় অফার ও সুবিধা নিয়ে আসে। “নেক্সট লেভেল ডিল” ক্যাম্পেইনে একজন ক্রেতা ফ্রিজ জেতায় এটি গ্রাহক এবং ওয়ালটন পরিবারের জন্য আনন্দের বিষয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর ওয়েস্ট এরিয়ার এরিয়া ম্যানেজার সুমন চন্দ্র বসাক, ক্রেডিট মনিটরিং কর্মকর্তা আসলামুল হক, ওয়ালটন প্লাজা কালিয়াকৈর শাখার ম্যানেজার জহিরুল ইসলামসহ প্লাজার অন্যান্য
