নিজস্ব প্রতিবেদকঃ
আলোকিত আয়োজন, নান্দনিক পরিবেশ এবং আধ্যাত্মিক আবহে আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর লিটন দেওয়ান চিশতির বাড়িতে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ২৪তম ওয়াজ মাহফিল। এলাকাবাসীর দীর্ঘ দিনের ধারাবাহিক ধর্মীয় আয়োজন হিসেবে মাহফিলটি ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশে পরিণত হয়েছে।
প্রতিবছরের মতো এবারও দেশবরেণ্য ইসলামি বক্তা, আলেম-ওলামা ও হাফেজগণ অংশ নেবেন এই মাহফিলে। কোরআন তিলাওয়াত, মিলাদ, দোয়া এবং ইসলামি আলোচনা দিয়ে মাহফিলের পুরো পরিবেশ হবে শান্তিময় ও হৃদয়ছোঁয়া।
আয়োজক পরিবার লিটন দেওয়ান চিশতি জানান, “আমাদের পরিবারের পক্ষ থেকে সব আয়োজন ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। আগত মুসল্লিদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা, আলোবাতি ও নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।”
এলাকাবাসীর উপস্থিতিতে মাহফিলটি একটি সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ঈমানি চেতনার মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
