[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
৩:৩২ অপরাহ্ণ, ৬ মার্চ ২০২৬

টাঙ্গাইলে রুর‌্যাল জানালিষ্ট ফাউন্ডেশন এর আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাহফিল

    খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।   বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে শহরের সুগন্ধা রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় রুর‌্যাল জানালিষ্ট ফাউন্ডেশন এর আয়োজন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   এতে আরজেএফ টাঙ্গাইল জেলা শাখার নব নির্বাচিন সভাপতি লুৎফর রহমান টুটুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক […]

টাঙ্গাইলে রুর‌্যাল জানালিষ্ট ফাউন্ডেশন এর আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাহফিল
১ মিনিটে পড়ুন |

 

 

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে শহরের সুগন্ধা রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় রুর‌্যাল জানালিষ্ট ফাউন্ডেশন এর আয়োজন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এতে আরজেএফ টাঙ্গাইল জেলা শাখার নব নির্বাচিন সভাপতি লুৎফর রহমান টুটুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন রকি।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আরজেএফ টাঙ্গাইল জেলা শাখার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজুর রহমান মামুন। বক্তারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন আরজেএফ টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন পিন্টু, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান ও মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক খায়রুল খন্দকার, দপ্তর ও প্রচার সম্পাদক হাবিবুল্লাহ বাহার, ক্রীড়া সম্পাদক মারুফ হোসেন, কার্যনির্বাহী সদস্য সুলতান কবির, নাজিমুদ্দিন, মনিরুজ্জামান মনির, আসিফ, আব্দুল কুদ্দুস, আলমগীর হোসেন, আমিনুল ইসলাম, রুহুল আমীনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

 

আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও সদস্যরা একসঙ্গে ইফতারে অংশ নেন।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com