সাব্বির হোসেনঃ মহাখালী এলাকায় ট্রেনে কাটা পড়ে হনুফা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হনুফা বেগম রাজধানীর নাখালপাড়া এলাকায় বসবাস করতেন। ঘটনার সময় তিনি রেললাইন পার হচ্ছিলেন। এ সময় নাখালপাড়া এলাকার কাছে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয়। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঢাকা রেলওয়ে থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের স্বজনরা মরদেহ গ্রহণ করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।স্থানীয়রা জানান, ওই এলাকায় অনেকেই ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করেন। ফলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে। নিরাপদ পারাপারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
ট্রেনে কাটা পড়ে রাজধানীর মহাখালীতে অস্বাভাবিক ভাবে নারীর মৃত্যু
৪১
×
বিস্তারিত কমেন্টে…
previous post
