ভোরের বাংলাদেশ প্রতিবেদক*
ঢালিউড কুইন অপু বিশ্বাস। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। তার রূপ-সৌন্দর্য ও অভিনয় গুনে ভক্ত-অনুরাগীদের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন। পয়লা বৈশাখ বা নববর্ষ উপলক্ষে রাইজিংবিডির মুখোমুখি হয়েছেন অপু বিশ্বাস। এ আলাপচারিতায় শৈশব-কৈশোরের বৈশাখ নিয়ে স্মৃতিচারণ করেছেন তিনি। এই কথোপকথনের চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো—আপনি বেড়ে উঠেছেন বগুড়ায়। পয়লা বৈশাখ নিয়ে আপনার কোনো স্মৃতি জানতে চাই।
অপু বিশ্বাস: পয়লা বৈশাখ নিয়ে সবসময় আমাদের মাঝে অন্যরকম উন্মাদনা কাজ করত। কারণটা হচ্ছে—পয়লা বৈশাখ মানে নতুন জামা পরতেই হবে। অনুভূতিটা এমন ছিল যে, পয়লা বৈশাখে যদি নতুন জামা-কাপড় না পরি তাহলে হয়তো সারা বছর নতুন জামা-কাপড় পরতে পারব না। মা প্রচুর রান্না করত। মাংস, পোলাও, মাছ ভাজা আরো অনেক কিছু। এখন তো প্রতিনিয়ত খাওয়া হয়। কিন্তু তখন বিশেষ দিনগুলোতে খাওয়া হতো। অনেক খেতে পারব, কোনো সীমাবদ্ধতা থাকবে না। পোলাও, মাংস, ইলিশ মাছ ভাজা এগুলো মা রান্না করতেন। যদিও পয়লা বৈশাখের ট্রেন্ড পান্তা ভাত, ইলিশ, ভর্তা। আমাদের বাসায় দুপুরবেলায় পোলাও-মাংস, ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ ভূনা থাকত। আর রাতেরবেলায় পান্তাটা করা হতো। কিছুটা বড় হওয়ার পর ভাবতাম, রাতে কেন মা পান্তা করে? পান্তা ভাত রাতে করার কারণ হলো—ঘুমটা নাকি রাতে ভালো হয়, যার জন্য রাতে পান্তা করত
