৭
আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল
সখীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ইয়ানুরের মা সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি আক্তার এভাবেই বিলাপ করে,বারবার মূর্ছা যাচ্ছিলেন।
টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তক্তারচালা এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত গুরুতর আহত একজন।
গত শনিবার (৪ এপ্রিল)রাত আনুমানিক ৮টার দিকে বোয়ালী থেকে তক্তাচালা যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,ঘটনা দিন তিন বন্ধু একই মোটরসাইকেলে বোয়ালী তেলের পাম্প হতে তক্তারচালা বাজারের যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি মাহিন্দ্র পিকআপের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়।এ-সময় স্থানীয়রা মোটরসাইকেল আরোহীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে।এ দূর্ঘটনায় গুরুতর অবস্থায় অন্য দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আরেকজন মারা যায়।অপরজন আশংকাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন।
নিহতরা হলেন,হাতিবান্ধা এলাকার রতনপুর খোশবাহার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বাদশা মিয়ার ছেলে মোজাম্মেল (১৭),বালিয়াটা পাড়া এলাকার বেলায়েত হোসেনের ছেলে দশম শ্রেণির শিক্ষার্থী ইয়ানুর (১৬)।অপরদিকে হাতিবান্ধা পূর্বপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে মাহির (১৬)কে আশংকাজনক অবস্থায় ঢাকা ভর্তি করা হয়েছে।এ ঘটনায় ঘাতক পিকআপটি পুলিশ আটক করেছে।এ ঘটনায় বাদশা মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো হেলাল উদ্দিন বলেন,আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবার কাছে হস্তান্তর করা হবে।
×
বিস্তারিত কমেন্টে…
