ভোরের বাংলাদেশ প্রতিবেদক
রাজধানীর বনানীতে বিদেশি মদ ও অবৈধ সীসা সামগ্রীসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানা পুলিশ।
গ্রেফতারকৃত যুবকের নাম সোহাগ হাজরা (২৪)। রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বনানী এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
বনানী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বনানী ই-ব্লকের ১২ নং রোডের একটি বাসায় “Antalya” নামে পরিচালিত অবৈধ সীসা বারে অভিযান চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ১৮ বোতল বিদেশি মদ, ৭টি প্লাস্টিকের বক্স অবৈধ সীসা, ১১টি প্রিমিয়াম সীসা স্ট্যান্ড, ১টি মোটরসাইকেল, ১টি ল্যাপটপ এবং ১টি চাবি উদ্ধার করা হয়।
ঘটনার পর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত সোহাগ হাজরাকে পরদিন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
