লিখেছেন ঃ মনোজিৎ কুমার রায়
আহ্বায়ক
ফার্মা মাইক্রোবায়োলজিষ্ট ফোরাম, বাংলাদেশ
বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি, কেমিস্ট্রি, বায়ো কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, বায়োটেক ইত্যাদি কোর সাবজেক্ট গুলোতে পড়ে সরকারি চাকুরী আর উচ্চশিক্ষায় বিদেশে যাওয়ার পরেই বড় একটি সুযোগ্য খাত রয়েছে, আর সেটা হলো ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকুরী। ৯৮ভাগ ওষুধের যোগান দাতা এই খাত অপার সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। কিন্তু সদ্য পাশ করা একজন শিক্ষার্থীর কাছে কেন ১ম সারির ক্যারিয়ার গড়ার সিঁড়ি হয়ে উঠছে না, সেটা অবশ্যই ভাবনার বিষয়।
বলাবাহুল্য, ভবিষ্যতের ফার্মা লিডার তৈরী না করলে অপার এই সম্ভাবনার দ্বার দক্ষ আর দায়িত্ববান লিডার ছাড়া অনেকটাই রুদ্ধ হয়ে যাবে। সরকারি চাকুরী না পেয়ে একান্তই বাধ্য হয়ে অনেকেই ঢুকছে, কাজ করতে গিয়ে বার বার হোঁচট খাচ্ছে, কাজে মনোনিবেশ এর তুলনায় কোম্পানির সুযোগসুবিধা আর নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে ভাবতে দিন চলে যাচ্ছে। 
১৭ ফেব্রুয়ারী, ২০২৬ হয়ে গেল ফার্মা মাইক্রোবায়োলজিষ্ট ফোরামের এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং ( EGM) যেখানে ০২ বছরের জন্য ( ২০২৬-২৭)আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক নির্বাচিত হন জনাব মনোজিৎ কুমার রায়, নাভানা ফার্মাসিউটিক্যালস পিলসি। যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন জনাবা ফারজানা লতিফ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিলসি,জনাব ডঃ মোঃ ইব্রাহিম খলিল, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস এবং জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, এসিআই ফার্মাসিউটিক্যালস। এছাড়া উপদেষ্টা মন্ডলী, সদস্য সচিব এবং ১৪ জন কার্যকরী সদস্য নিয়ে সর্বমোট ২৫ জনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সকল ফার্মায় কর্মরত ফার্মা মাইক্রোবায়োলজিষ্টদের ভালো- মন্দ, চাকুরীর সন্ধান, ফ্রেশার দের ক্যারিয়ার গঠনে সহায়তা, চাকুরীহীনদের চাকুরীর ব্যবস্থা করা, গাইডলাইনভিত্তিক আলোচনা ইত্যাদি ইত্যাদি বিষয়ে কাজ করার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে এই ফোরাম। ফার্মা মাইক্রোবায়োলজিষ্ট নিয়ে কোন স্বতন্ত্র সংগঠন এখনও আলোর মুখ দেখেনি, তাই অনেকটাই আশার আলো নিয়ে এগিয়ে যাচ্ছে এই ফোরাম।
আগের লেখায় বলেছি, ওষুধ শিল্পের কর্মীদের অবদান নিয়ে মিডিয়া কভারেজ কম হয়,লেখালেখি কম হয়। বর্তমান নতুন প্রজন্মের কাছে ফার্মা সেক্টর জবের জন্য অবশ্যই গর্বের আর মানবসেবার অন্যতম পরোক্ষ মাধ্যম।আর এই গর্বিত সেক্টর এ সিনিয়র দের মতোই নিজের পুরোটা ঢেলে না দিতে পারলে অনেকটাই অপূর্ণ, অনিরাপদ আর ভারসাম্যহীন হয়ে যেতে পারে।
