[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

আন্তর্জাতিক
৫:৩৮ অপরাহ্ণ, ২০ মে ২০২৬

আসন্ন রোম সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে সংবাদ সম্মেলন: রোমের বৈধ রেসিডেন্সধারীদের প্রতিনিধিত্ব ও ভোটাধিকার দাবি 

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালির রাজধানী রোমে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে বিদেশি নাগরিকদের ভোটাধিকার ও প্রতিনিধি নির্বাচনের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের প্রবাসী নাগরিকরা অংশ নিয়ে ইতালিয়ান সরকারের প্রতি আহ্বান জানান, যারা ইতালিয়ান নাগরিক নন কিন্তু বৈধভাবে রোমে বসবাস করছেন, তাদের জন্য স্থানীয় নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করা এবং […]

আসন্ন রোম সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে সংবাদ সম্মেলন: রোমের বৈধ রেসিডেন্সধারীদের প্রতিনিধিত্ব ও ভোটাধিকার দাবি 
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালির রাজধানী রোমে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে বিদেশি নাগরিকদের ভোটাধিকার ও প্রতিনিধি নির্বাচনের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের প্রবাসী নাগরিকরা অংশ নিয়ে ইতালিয়ান সরকারের প্রতি আহ্বান জানান, যারা ইতালিয়ান নাগরিক নন কিন্তু বৈধভাবে রোমে বসবাস করছেন, তাদের জন্য স্থানীয় নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করা এবং তাদের প্রতিনিধিত্বের সুযোগ সৃষ্টি করা হোক।

 

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রোমে বসবাস ও কর প্রদান করলেও অ-ইতালিয়ান নাগরিকরা স্থানীয় প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাই গণতান্ত্রিক অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তির স্বার্থে প্রবাসীদের জন্য একটি প্রতিনিধিত্বমূলক কাঠামো গঠন জরুরি।

 

সংবাদ সম্মেলনে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ধুমকেতু সোশ্যাল অর্গানাইজেশনের কর্ণধার নূরে আলম সিদ্দিকী বাচ্চু। এছাড়াও ইতালির বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, রোমভিত্তিক বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।

 

এ সময় বক্তারা বলেন, ইতালিতে বৈধভাবে বসবাসরত অভিবাসীরা দেশটির অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই তাদের মতামত ও অধিকারকে মূল্যায়ন করা সময়ের দাবি।

 

সংবাদ সম্মেলন শেষে প্রবাসী নেতারা আশা প্রকাশ করেন, ইতালিয়ান সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং ভবিষ্যতে স্থানীয় প্রশাসনে বিদেশি নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com