ঢাকা
০৩ জুলাই ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

শিল্পী সমিতির নির্বাচনে উৎসবমুখর পরিবেশ

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬   ৩১ বার পঠিত
শিল্পী সমিতির নির্বাচনে উৎসবমুখর পরিবেশ

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আজ (শুক্রবার)। আগামী দুই বছরের জন্য সংগঠনের নেতৃত্ব নির্ধারণে ভোট দিচ্ছেন দেশের চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরা।

সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য ভোটগ্রহণ এক ঘণ্টা বন্ধ থাকবে।

এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। একটি প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন শিবা শানু ও জয় চৌধুরী। অপর প্যানেলে রয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি।

নির্বাচনকে সামনে রেখে উভয় পক্ষই নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে। সম্প্রতি অনুষ্ঠিত প্যানেল পরিচিতি অনুষ্ঠানে দুই প্যানেলের নেতারা নির্বাচিত হলে শিল্পীদের অধিকার, কল্যাণ এবং সংগঠনের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।

নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র‍্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন, যাতে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা।

ভোট শেষে কোনো অভিযোগ বা বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তির জন্য আপিল বোর্ডে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।

শিল্পী সমিতিচলচ্চিত্র শিল্পী

Facebook Comments Box
Advertise with us
Advertise with us