ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
টাঙ্গাইল প্রতিনিধি:
প্রতি বছরের ১লা জুলাই থেকে নতুন লায়ন্স বর্ষ শুরু হয় এবং এ উপলক্ষে বিশ্বব্যাপী লায়ন্স ক্লাবগুলো নানা ধরণের সেবা সপ্তাহ ও কার্যক্রম পরিচালনা করে থাকে। লায়ন্স ইন্টারন্যাশনাল তাদের নির্ধারিত গ্লোবাল ‘উইকস অব সার্ভিস’ (Weeks of Service) বা সেবা সপ্তাহের অংশ হিসেবে সমাজ ও পরিবেশ উন্নয়নে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব অব ঢাকা-টাঙ্গাইল সুপিরিয়রদের উদ্যোগে টাঙ্গাইলে সকাল ৭ টায় হেলথ কেয়ার সেবা ও দুপুর ১:৩০ মিনিটের সময় কোর্ট চত্বর এলাকা ও জেলা মৎস্য সমিতি ভিতরে ১৫০টি বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়। এ সময় অসহায় দুস্থদের মাঝে রান্না করা খাবারও বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা-টাঙ্গাইল এর সভাপতি সুপিরিয়র মাহমুদুল হক সানু। এছাড়াও উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, এডভোকেট মমতাজ করিম, রেজাউল করিম, এডভোকেট আয়ুব আলী ও খন্দকার নুরুল আমিন’সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিভাস কৃষ্ণ চৌধুরী
টাঙ্গাইল প্রতিনিধি:
7 Attachments
• Scanned by Gmail