ঢাকা
০১ জুলাই ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান, ১৬ ড্রেজার ও নৌকা ধ্বংস

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০১ জুলাই ২০২৬   ১০ বার পঠিত
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান, ১৬ ড্রেজার ও নৌকা ধ্বংস

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী নৌকা ধ্বংস, ১৫টি বালু সরবরাহের পাইপ বিকল এবং দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার লাঠি গ্রাম, নতুনবাজার, হাজিপুর ও লোনী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।

অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী নৌকা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত ১৫টি প্লাস্টিক ও লোহার পাইপ ভেঙে দেওয়া হয়। এছাড়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অপরাধে জড়িত থাকার দায়ে দুই ব্যক্তিকে আটক করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাট থানা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি চৌকস দল প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন বলেন, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us