ঢাকা
৩০ জুন ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

*প্রকৃত শিক্ষার মানোন্নয়নে ম্যানেজিং কমিটির যাত্রা শুরু*

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   ১০৮ বার পঠিত
*প্রকৃত শিক্ষার মানোন্নয়নে ম্যানেজিং কমিটির যাত্রা শুরু*

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী বাওয়ানী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে প্রকৃত শিক্ষার মানোন্নয়নে ম্যানেজিং কমিটির যাত্রা শুরু হয়েছে। ৪০০ বছরের ঐতিহ্যবাহী ডেমরা বাজার ও জামদানি হাট সংলগ্নে অবস্থিত ওই শিক্ষা প্রতিষ্ঠানটিতে সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে কমিটির যাত্রা শুরু হয়। আর অ্যাডহক ওই কমিটির অনুমোদন দিয়েছেন বিভাগীয় কমিশনার কার্যালয়, ঢাকা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-ঢাকা। এতে আহবায়ক ডাঃ এম রফিকুল ইসলাম ও সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন অত্র শিক্ষা প্রতিষ্ঠান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। শিক্ষক প্রতিনিধি হিসেবে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা সাহার বানু ও অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম।

কমিটির আনুষ্ঠানিক যাত্রার অনুষ্ঠানে আহবায়ক ডাঃ এম রফিকুল ইসলাম ও সদস্য সচিব রেবেকা সুলতানা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন-
রাজধানীর ডেমরা এলাকায় ৬৮ বছর ধরে ঐতিহ্য বহন করে আসছে বাউনি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পাস করে অনেক ছাত্র আজও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন যা শুরু থেকেই অব্যাহত ছিল। তাই এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত ও আধুনিকভাবে গতিশীল করতে এই অ্যাডহক কমিটি বিশেষ ভূমিকা পালন করবে। এছাড়াও এখানে অন্তর্ভুক্তিমূলক সমতাভিত্তিক শিক্ষা বিস্তারে কাজ করবে এ নতুন কমিটি। এতে এলাকার প্রকৃত মেধাবী দরিদ্র শিক্ষার্থীরাও সমান হারে শিক্ষা লাভের সুযোগ পাবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us