ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
মো. সেলিম হোসেন, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৬ কোটি ৬২ লাখ ৯৯ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় পৌর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত পৌর প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা কমিটির বিশেষ (বাজেট) সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মঞ্জুরুল মোর্শেদ এ বাজেট ঘোষণা করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মঞ্জুরুল মোর্শেদ। এ সময় প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং পৌর এলাকার উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বক্তারা পৌর এলাকার হোল্ডিং ট্যাক্স অযৌক্তিকভাবে বৃদ্ধি না করার দাবি জানান। একই সঙ্গে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং পৌর এলাকার রাস্তাঘাটের উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সভায় বক্তব্য দেন গোপালপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সহসভাপতি বাবলু মিয়া ও আবু ঈশা মুনিম, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী (ওপেল), যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, পৌর বিএনপির সেক্রেটারি চাঁন মিয়া, উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান তালুকদার এবং গোপালপুর প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীনসহ পৌর প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।