[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

জাতীয়
৪:২৪ অপরাহ্ণ, ১২ ফেব্রুয়ারি ২০২৬

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ঢাকা অঞ্চলের কিছু আসন পরিদর্শন করা মুহুর্ত্বে।

সাব্বির হোসেনঃ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ১৩ নম্বর আসনের মহিলা ভোটকেন্দ্রের রুম নম্বর ১০৯–এ মোট ভোটার সংখ্যা ছিল ৫০৩ জন। রুম নম্বর ১০৭–এ মহিলাদের ভোটার সংখ্যা ছিল ৫০০ জন। রুম নম্বর ১১২–এ মহিলাদের ভোটার সংখ্যা ছিল ৫০০ জন। রুম নম্বর ১১৩–এ মহিলাদের ভোটার সংখ্যা ছিল ৫১৬ জন এবং রুম নম্বর ১১৫–এ মহিলাদের ভোটার সংখ্যা ছিল […]

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ঢাকা অঞ্চলের কিছু আসন পরিদর্শন করা মুহুর্ত্বে।
২ মিনিটে পড়ুন |

সাব্বির হোসেনঃ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ১৩ নম্বর আসনের মহিলা ভোটকেন্দ্রের রুম নম্বর ১০৯–এ মোট ভোটার সংখ্যা ছিল ৫০৩ জন। রুম নম্বর ১০৭–এ মহিলাদের ভোটার সংখ্যা ছিল ৫০০ জন। রুম নম্বর ১১২–এ মহিলাদের ভোটার সংখ্যা ছিল ৫০০ জন। রুম নম্বর ১১৩–এ মহিলাদের ভোটার সংখ্যা ছিল ৫১৬ জন এবং রুম নম্বর ১১৫–এ মহিলাদের ভোটার সংখ্যা ছিল ৫০০ জন। সরেজমিনে গিয়ে দেখা যায়, সবাই সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন।
অন্যদিকে, ঢাকা ১২ নম্বর আসনের গণভবন সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিয়ম অনুযায়ী শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল। এখানে পুরুষ ভোটার সংখ্যা ছিল ১,০৭২ জন এবং মহিলা ভোটার সংখ্যা ছিল ৮৮৩ জন। তারাও শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছিলেন।
এছাড়া ঢাকা ১২ নম্বর আসনের হাজী মরণ আলী কেন্দ্রে সবাই সুস্থ ও শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছিলেন। এখানে মহিলা ভোটার ছিলেন না; পুরুষ ভোটার সংখ্যা ছিল ৪,১৩৩ জন। সেনাবাহিনীর বক্তব্যে জানা যায়, সকাল থেকে নিয়ম অনুযায়ী শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে এবং সেনাবাহিনী কড়া নজরদারিতে রয়েছে।
অন্যদিকে, ঢাকা শাহিনবাগ, ১২ নম্বর আসনের সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যথারীতি নিয়ম অনুযায়ী ভোটগ্রহণ চলছিল। সরেজমিনে ভোটকেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, সবার মুখে হাসি; সবাই আনন্দের সঙ্গে ভোট দিতে আসছেন। সেখানে একজনকে দেখা যায়, অসুস্থ শরীর নিয়ে ঠিকমতো হাঁটতে পারেন না, তবুও তিনি তাঁর দায়িত্ব পালন করতে ভোট দিতে এসেছেন। তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটা আমার দায়িত্ব। যতই অসুস্থ থাকি না কেন, আমি আমার ভোট নিজে দেব।”

Facebook Comments Box
×
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com