[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

জাতীয়
১০:৪৬ পূর্বাহ্ণ, ২৮ এপ্রিল ২০২৬

ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচ আমদানি: উৎপাদন সক্ষমতা বাড়াতে আধুনিকায়ন শুরু সৈয়দপুর রেলকারখানায়

  দেশের রেল সেবায় গতি আনতে ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচ আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। তিনি বলেন, চলতি বছরেই এই কোচগুলো দেশে পৌঁছাবে। ফলে বাড়তি কোচ রক্ষণাবেক্ষণ ও মেরামত কার্যক্রমে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উত্তরের বৃহত্তম সৈয়দপুর […]

ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচ আমদানি: উৎপাদন সক্ষমতা বাড়াতে আধুনিকায়ন শুরু সৈয়দপুর রেলকারখানায়
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

 

দেশের রেল সেবায় গতি আনতে ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচ আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। তিনি বলেন, চলতি বছরেই এই কোচগুলো দেশে পৌঁছাবে। ফলে বাড়তি কোচ রক্ষণাবেক্ষণ ও মেরামত কার্যক্রমে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উত্তরের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। মহাপরিচালক বলেন, “রেলের পরিধি বাড়ছে, কোচের সংখ্যাও বাড়ছে। বর্তমান সক্ষমতা দিয়ে ভবিষ্যতের চাহিদা পূরণ করা সম্ভব নয়। এজন্য কারখানার উৎপাদন সক্ষমতা তিনগুণ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, বিদ্যমান অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি সংযোজনের সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে। এই আধুনিকায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সহায়তা দেবে বলেও নিশ্চিত করেন তিনি।

পরিদর্শনকালে বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফী নুর মোহাম্মদ মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি কারখানার বিভিন্ন শপ ও বিভাগ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন এডিবির পরিচালক হোয়ে ইউন জিয়ং, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক এফ এম মহিউদ্দিন, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box
×
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com