[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
৯:১৮ অপরাহ্ণ, ১৮ জুন ২০২৬

পরিবেশ সুরক্ষায় অনন্য উদ্যোগ: রাঙ্গামাটি জোনের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযান

  রাঙ্গামাটি প্রতিনিধি :: মো. নাজিম আলী পার্বত্য জেলা রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিশেষ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযান পরিচালনা করেছে রাঙ্গামাটি জোন। বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে এবং রাঙ্গামাটি সদর জোনের আওতায় এ ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টা […]

পরিবেশ সুরক্ষায় অনন্য উদ্যোগ: রাঙ্গামাটি জোনের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযান
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

 

রাঙ্গামাটি প্রতিনিধি :: মো. নাজিম আলী

পার্বত্য জেলা রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিশেষ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযান পরিচালনা করেছে রাঙ্গামাটি জোন।

বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে এবং রাঙ্গামাটি সদর জোনের আওতায় এ ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ অভিযানে সরাসরি উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি।

পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটি সেনানিবাস এলাকা ও আশপাশের সড়কগুলোতে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা সেনানিবাস এলাকা ও সংলগ্ন সড়ক থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক, ক্ষতিকর পলিথিনসহ বিভিন্ন পরিবেশ দূষণকারী বর্জ্য সংগ্রহ ও অপসারণ করেন।

এ সময় স্থানীয় জনগণের মাঝে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক বার্তাও প্রচার করা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, রাঙ্গামাটি রিজিয়ন ও রাঙ্গামাটি জোনের এ সময়োপযোগী উদ্যোগ পরিবেশের সৌন্দর্য রক্ষা, দূষণ কমানো এবং একটি সুস্থ-সবুজ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাঙ্গামাটি জোনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ