[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

Uncategorized
১:৫৪ অপরাহ্ণ, ১৭ জুন ২০২৬

নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির আহ্বান

  হাফিজুর রহমান: দেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা ও প্রাণহানি রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে “নিরাপদ বিদ্যুৎ চাই, বিদ্যুৎস্পৃষ্টে দুর্ঘটনা রোধে করণীয়” শীর্ষক এক সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন অস্ট্রাল ইলেকট্রিক […]

নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির আহ্বান
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

 

হাফিজুর রহমান:
দেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা ও প্রাণহানি রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১৭ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে “নিরাপদ বিদ্যুৎ চাই, বিদ্যুৎস্পৃষ্টে দুর্ঘটনা রোধে করণীয়” শীর্ষক এক সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন অস্ট্রাল ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মো. শামছুল হুদা সরকার (রাজু)।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অসচেতনতা, নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার, ত্রুটিপূর্ণ সংযোগ এবং নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দেশে প্রতি বছর বহু মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহত হচ্ছেন। এসব দুর্ঘটনা প্রতিরোধে বাসাবাড়ি, শিল্প-কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মানসম্পন্ন সেফটি সুইচ এবং আধুনিক নিরাপত্তা প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

ইঞ্জিনিয়ার মো. শামছুল হুদা সরকার (রাজু) বলেন, “বিদ্যুৎ ব্যবহারে সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই নিরাপদ বিদ্যুৎ নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি বিদ্যুৎস্পৃষ্টের ঝুঁকি কমাতে প্রতিটি ভবনে উন্নতমানের সেফটি সুইচ স্থাপন জরুরি।”

তিনি আরও বলেন, নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি গণমাধ্যমকেও সচেতনতামূলক প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত বক্তারা বিদ্যুৎস্পৃষ্টজনিত দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা এবং নিরাপত্তা মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, নিরাপদ বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করা গেলে দুর্ঘটনা ও প্রাণহানি উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হবে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ