[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

Uncategorized
৭:৪৫ পূর্বাহ্ণ, ১৯ মে ২০২৬

মুন্সীগঞ্জে আলুর বহুমুখী ব্যবহার বিষয়ক উদ্যোক্তা উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত—-

  গজারিয়া মুন্সিগঞ্জ প্রতিনিধি:   ১৮ মে ২০২৬ (সোমবার), জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে “আলুর বহুমুখী ব্যবহার, সম্ভাবনার নতুন বাংলাদেশ বিষয়ক উদ্যোক্তা উন্নয়ন সমাবেশ-২০২৬” অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা […]

মুন্সীগঞ্জে আলুর বহুমুখী ব্যবহার বিষয়ক উদ্যোক্তা উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত—-
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

 

গজারিয়া মুন্সিগঞ্জ প্রতিনিধি:

 

১৮ মে ২০২৬ (সোমবার), জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে “আলুর বহুমুখী ব্যবহার, সম্ভাবনার নতুন বাংলাদেশ বিষয়ক উদ্যোক্তা উন্নয়ন সমাবেশ-২০২৬” অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহেদয়ের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, পিপিএম, জেলা পরিষদ, মুন্সীগঞ্জ-এর প্রশাসক জনাব এ. কে. এম. ইরাদত এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব ড. মোঃ হাবিবুর রহমান,

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, মুন্সীগঞ্জ সদর জনাব মোঃ মাসুদুর রহমান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ উদ্যোক্তা উন্নয়ন সমাবেশ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের তৈরি নানাবিধ পণ্য ঘুরে দেখেন। এসময় তারা উদ্যোক্তাদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন এবং স্থানীয় পর্যায়ে কৃষিভিত্তিক উদ্ভাবনী পণ্যের প্রসারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

সমাবেশে বক্তারা আলুর বহুমুখী ব্যবহার, প্রক্রিয়াজাতকরণ এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা আলুভিত্তিক শিল্পায়নের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারি সহায়তা, প্রশিক্ষণ কার্যক্রম এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশ শেষে উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। এর মাধ্যমে উদ্যোক্তাদের উৎসাহ ও প্রেরণা জোগানো হয়, যা ভবিষ্যতে কৃষিভিত্তিক শিল্প ও উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমি

কা রাখবে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com