ঢাকা
২৫ জুন ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

রাঙ্গামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১০ মে ২০২৬   ৬৪ বার পঠিত
রাঙ্গামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল

 

মো নাজিম আলী রাঙ্গামাটি

রাজস্থলী উপজেলা চ্যাম্পিয়ন তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ফুটবলে রাঙ্গামাটি জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লংগদু উপজেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল।

 

রোববার ১০ মে ২০২৬ সকালে রাঙ্গামাটি সদরে মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলায় রাস্থজলীকে ৫-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লংগদু উপজেলা দল।

 

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সাপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট দিপেন দেওয়ান।

 

এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কফিল উদ্দিনসহ আরও উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টু, বিএনপি নেত্রী মৈত্রী চাকমা প্রমুখ।

 

এর আগে ৬ মে বুধবার রাঙ্গামাটি সদরে কাপ্তাই উপজেলার বিরুদ্ধে লংগদু উপজেলার চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল। কাপ্তাই বালক দলের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল।

 

৮ মে শুক্রবার সকাল ৯টায় কাউখালী উপজেলা দলের বিপক্ষে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ৪-১ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে। পরে ৯ মে সেমিফাইনালে বাঘাইছড়িকে ৪-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রাজনগর বালক দল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us