মাগুরা প্রতিনিধি : কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় দেশবিরোধী ষড়যন্ত্র ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় জেলা যুবদলের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের ভাইনার মোড় থেকে শুরু হয়ে চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে পুনরায় ভাইনার মোড়ে এসে শেষ হয়। এতে বিএনপি ও […]
মাগুরা প্রতিনিধি :
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় দেশবিরোধী ষড়যন্ত্র ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় জেলা যুবদলের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের ভাইনার মোড় থেকে শুরু হয়ে চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে পুনরায় ভাইনার মোড়ে এসে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হাসান খান কিজিল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো.আমিরুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক মো.মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. লিটনুজ্জামান লিটন, রনি বিশ্বাস, মারুফ মুন্নাসহ জেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।
সমাবেশে জেলা যুবদলের সদস্য সানাউল হক তন্ময় বলেন,
“ফ্যাসিবাদ, স্বৈরাচার ও দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা দীর্ঘ ১৭ বছর রাজপথে সংগ্রাম করেছি। হামলা-মামলা, নির্যাতন, কারাবরণ ও রক্তচক্ষুর ভয় আমাদের দমিয়ে রাখতে পারেনি। যারা আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের স্বপ্ন দেখছে, তাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলতে চাই— রাজপথের প্রতিটি ইঞ্চি মাটি গণতন্ত্রকামী মানুষের দখলে থাকবে।”
তিনি আরও বলেন,
“বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। যারা অরাজকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। যুবদল রাজপথে ছিল, আছে এবং থাকবে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে কোনো ষড়যন্ত্রকারীকে ছাড় দেওয়া হবে না।”
শেষে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন,
“দেশ ও জনগণের স্বার্থে সকল ষড়যন্ত্র রুখে দিতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। রাজপথে যে কোনো অপশক্তির মোকাবিলায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।