[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

ঢাকা
১২:০৬ পূর্বাহ্ণ, ২৩ জুন ২০২৬

কালিয়াকৈর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইফতেখার আহম্মেদ কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত কালিয়াকৈর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ মাঠে এই বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ডঃ আহমাদুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের মাননীয় জাতীয় সংসদ […]

কালিয়াকৈর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইফতেখার আহম্মেদ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত কালিয়াকৈর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কলেজ মাঠে এই বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ডঃ আহমাদুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মজিবুর রহমান , আরো উপস্থিত ছিলেন চন্দ্রা সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস , বোয়ালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ ন ম ইব্রাহিম খলিল , কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর ইফতেখারুল ইসলাম , গাজীপুর জেলার জাসাস আহবায়ক এরশাদ হোসেন, দেওয়ান মোঃ জসিম উদ্দিন , কালিয়াকৈর সরকারি কলেজের ছাত্র দলের সভাপতি তোফায়েল আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ রাজিব সিকদার প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
পরে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ