ঢাকা
২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

গ্রাম আদালতকে জনবান্ধব করতে সমন্বিত উদ্যোগের আহ্বান

মো. সেলিম হোসেন
রবিবার, ০৭ জুন ২০২৬   ৯৪ বার পঠিত
গ্রাম আদালতকে জনবান্ধব করতে সমন্বিত উদ্যোগের আহ্বান

মো. সেলিম হোসেন, গোপালপুর:

গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বল্প খরচে ও দ্রুত বিচারসেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের কার্যক্রম আরও জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যে সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে। রোববার সকাল ১১টায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত গ্রাম আদালত বিষয়ক এক কর্মশালায় বক্তারা এ আহ্বান জানান। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রাম আদালতের টাঙ্গাইল জেলা ম্যানেজার সাইয়্যেদ আহমদ। এতে গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন, গোপালপুর প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এখলাস আহমেদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন, গ্রাম আদালতের সেবা মানুষের কাছে আরও সহজলভ্য করতে ইউনিয়ন পরিষদ, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa