ঢাকা
২৫ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

ইতালি রোমে মডার্ন ইন্টারন্যাশনাল স্কুলে ওপেন ডে ও সামার ফ্রুটস ফেস্ট অনুষ্ঠিত, শুরু নতুন শিক্ষাবর্ষের ভর্তিও

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ১৪ বার পঠিত
ইতালি রোমে মডার্ন ইন্টারন্যাশনাল স্কুলে ওপেন ডে ও সামার ফ্রুটস ফেস্ট অনুষ্ঠিত, শুরু নতুন শিক্ষাবর্ষের ভর্তিও

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালির রাজধানী রোমে মডার্ন ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ওপেন ডে ও সামার ফ্রুটস ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণে উৎসবের আমেজ সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সামার ফ্রুটস ফেস্ট ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। পাশাপাশি আগত অভিভাবক ও অতিথিদের সামনে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, পাঠ্যক্রম, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার পরিবেশ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডার্ন ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন, ব্যবস্থাপনা পরিচালক শরীফ উদ্দিন সুজন, উপব্যবস্থাপনা পরিচালক ফখরুল ইসলাম এবং নির্বাহী পরিচালক সুজন খান। এছাড়াও পরিচালক রেজাউল করিম রাকিব, মো. শেখ দাউদ ও জাকির হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক হাফেজ মাওলানা আমিনুর রহমান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কিন্ডারগার্টেন থেকে ক্যামব্রিজ আইজিসিএসই পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষক, সমন্বিত পাঠ্যক্রম, সহশিক্ষা কার্যক্রম এবং নিরাপদ ও সহায়ক শিক্ষার পরিবেশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। রোমের ভিয়া আরিওস্তো ৩৪ নম্বরে অবস্থিত বিদ্যালয় ক্যাম্পাসে এ ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মডার্ন ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, আন্তর্জাতিক মানের শিক্ষা ও আধুনিক শিক্ষাব্যবস্থার মাধ্যমে রোমে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দক্ষ, যোগ্য ও বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa