ঢাকা
২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

গোপালপুরে দুটি কাঁচা সড়ক সংস্কার করলেন তারেক খাঁন

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ৪৪ বার পঠিত
গোপালপুরে দুটি কাঁচা সড়ক সংস্কার করলেন তারেক খাঁন

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

মো. সেলিম হোসেন, গোপালপুর প্রতিনিধি

টানা বৃষ্টিতে কাদা ও ভাঙনের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়া টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দুটি গুরুত্বপূর্ণ কাঁচা সড়ক সংস্কার করা হয়েছে।
সংস্কার করা সড়ক দুটি হলো খরুরিরা শান্তির মোড় থেকে মসজিদ পর্যন্ত সড়ক এবং উত্তর পাথালিয়া পাকা সড়ক থেকে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সংযোগ সড়ক। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে কাদা ও ভাঙনের কারণে শিক্ষার্থী, মুসল্লি ও সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীদের অনুরোধে উপজেলা বিএনপির সদস্য এবং নগদা শিমলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম (তারেক) খাঁন নিজ উদ্যোগে বালু ও মাটি ফেলে সড়ক দুটি সংস্কার করে চলাচলের উপযোগী করেন।
রোববার পরিচালিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কোররবান আলী, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হেলাল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
তারেক খাঁনের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা সড়ক দুটি স্থায়ীভাবে পাকা করার জন্য টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa