ঢাকা
১৩ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

সুনির্দিষ্ট ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই  ডুবছে নন্দন পার্ক  ভুগান্তিতে দর্শনার্থীরা ।

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১২ জুলাই ২০২৬   ২৩ বার পঠিত
সুনির্দিষ্ট ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই  ডুবছে নন্দন পার্ক  ভুগান্তিতে দর্শনার্থীরা ।

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

সামান উদ্দিন কালিয়াকৈর প্রতিনিধি ।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় টেকসই ও সুনির্দিষ্ট ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্র, নন্দন পার্ক এখন চরম বিপর্যয়ের মুখে পড়েছে। আশপাশের বিভিন্ন এলাকার বৃষ্টির পানির পাশাপাশি শিল্প কারখানার রাসায়নিক মিশ্রিত বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত বর্জ্য পানি সরাসরি পার্কের অভ্যন্তরে প্রবেশ করছে। এর ফলে পার্কের ভেতরে স্থায়ী জলাবদ্ধতা ও কৃত্রিম বন্যার সৃষ্টি হয়ে সম্পূর্ণ নষ্ট হচ্ছে এর স্বাভাবিক ও মনোরম পরিবেশ। স্থানীয় পূর্ব চন্দ্রা ও উলুসারা গ্রামেরবন বিভাগের জায়গা  এস্কেভেটর দিয়ে একটি কৃত্রিম ড্রেন কেটে দিয়েছেন। কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই তৈরি করা এই ড্রেনের মাধ্যমে ওই পুরো এলাকার সমস্ত বৃষ্টির পানি ও বর্জ্য সরাসরি নন্দন পার্কের ভেতরে এসে প্রবেশ করছে।যার ফলে পার্কটির ভিতরে তৈরী হচ্ছে জলাবদ্ধতা।​ এ ছাড়াও বাড়ইপাড়া ও এর আশপাশের শিল্পাঞ্চলে কোনো সুনির্দিষ্ট ও পরিকল্পিত ড্রেনেজ সিস্টেম নেই। যার কারণে  অল্প বৃষ্টির পানির সাথে বিভিন্ন কলকারখানার ক্ষতিকর ও তীব্র দুর্গন্ধযুক্ত কেমিক্যাল মিশ্রিত ময়লা পানি সহজেই পার্কে ঢুকে পড়ছে। এতে পার্কের ভেতরে বিশাল এলাকাজুড়ে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে, যা পার্কের স্বাভাবিক সৌন্দর্য ও পরিবেশকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে।মানববন্ধনে উপস্থিত ​বক্তারা আরও জানান, নন্দন পার্ক দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র। প্রতিদিন দেশের দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী এখানে একটু মানসিক প্রশান্তি ও বিনোদনের জন্য ছুটে আসেন। কিন্তু বর্তমানে বিষাক্ত কারখানার পানি ও স্থায়ী জলাবদ্ধতার কারণে পার্কের কোটি টাকা মূল্যের রাইডগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। মরে যাচ্ছে পার্কের ভেতরের গাছপালা ও সবুজ প্রকৃতি।​বর্জ্যের তীব্র দুর্গন্ধে বর্তমানে দর্শনার্থীদের সমাগম এক প্রকার বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এর ফলে পার্ক কর্তৃপক্ষ যেমন প্রতিদিন বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, তেমনি চরম হুমকির মুখে পড়েছে স্থানীয় পর্যটন খাত ও এলাকার জীববৈচিত্র্য।​ স্থানীয় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়,যেন অবিলম্বে বনের জায়গা কেটে তৈরি করা কৃত্রিম ড্রেনটি বন্ধ করা হয়। একই সাথে শিল্পাঞ্চল বাড়ইপাড়ায় পরিকল্পিত ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করে দেশের অন্যতম এই বিনোদন কেন্দ্রটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার আহ্বান জানান পার্ক কর্তৃপক্ষ ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa