ঢাকা
১১ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

মধুপুরে শুরু হলো জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১১ জুলাই ২০২৬   ৩ বার পঠিত
মধুপুরে শুরু হলো জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

মোহাম্মদ নাজিবুল বাশার, মধুপুর টাঙ্গাইল সংবাদদাতা:
টাঙ্গাইলের মধুপুরে বর্ণিল সাজ, উপচে পড়া দর্শক আর তুমুল উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইলের মধুপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (১৯ জুলাই) বিকেল ৪টায় মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এডভোকেট ওবায়দুল হক নাসির।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোছাম্মদ লায়লা আন্জুমান বানু, ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান, মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একে এম ফজলুল হক, মধুপুর উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিম্স, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি রিজভী আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মধুপুরের এই ফুটবল আয়োজন স্থানীয় পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরি করতে এবং গ্রামীণ বিনোদনে বড় ভূমিকা রাখবে।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন মধুপুর উপজেলা দল ও ঘাটাইল উপজেলা দল। খেলায় মধুপুর একাদশকে হারিয়ে ঘাটাইল একাদশ ০-১ গোলে বিজয়ী হন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa