ঢাকা
০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

শেষ মুহূর্তে বিশ্বকাপে নতুন ইতিহাসের জন্ম দিলেন এনজো ফার্নান্দেজ

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   ১২ বার পঠিত
শেষ মুহূর্তে বিশ্বকাপে নতুন ইতিহাসের জন্ম দিলেন এনজো ফার্নান্দেজ

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

নাটকীয় প্রত্যাবর্তনের পর শেষ মুহূর্তে আর্জেন্টিনার হয়ে যে জয়সূচক গোলটি করেছিলেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ, সেটিই এবার ছুঁয়ে ফেলল এক অবিশ্বাস্য মাইলফলক। পুরুষদের ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এটিই তিন হাজারতম গোল; চলতি বিশ্বকাপের নকআউট পর্বের এ রুদ্ধশ্বাস ম্যাচে মিশরকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ আটে বা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর সেই জয়ের নায়ক হিসেবেই ফিফার ইতিহাসের পাতায় অমর হয়ে গেলেন এনজো। ম্যাচের একটা সময় পর্যন্ত চরম ব্যাকফুটে ছিল নীল-সাদা ব্রিগেড। ২-০ গোলে পিছিয়ে থেকে যখন মাঠ ছাড়ার উপক্রম, ঠিক তখনই শুরু হয় আর্জেন্টিনার সেই চেনা ম্যাজিক। আটলান্টায় গত মঙ্গলবার দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-২ গোলের ব্যবধানে মৃত্যুকূপ থেকে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের করা জয়সূচক গোলটি বিশ্বকাপ ইতিহাসের তিন হাজারতম গোল হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রায় ৯৬ বছর ও বিশ্বকাপের ২২ আসর পার করে আসার পর দেখা মিলল তিন হাজারতম গোলের। ম্যাচে প্রথমে ২-০ গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। এরপর ক্রিস্তিয়ান রোমেরো ও লিওনেল মেসির গোলে সমতায় ফেরে আলবিসেলেস্তেরা। ম্যাচের অন্তিম মুহূর্তে লাউতারো মার্তিনেজের নিখুঁত ক্রস থেকে হেডে জয়সূচক গোল করেন এনজো। মাত্র ১৩ মিনিটের ব্যবধানে তিন গোল করে বিশ্বকাপের অন্যতম স্মরণীয় প্রত্যাবর্তনের গল্প লেখে স্কালোনির শিষ্যরা। এনজোর এই গোল বিশ্বকাপের ইতিহাসেও বিশেষ তাৎপর্য বহন করছে। ১৯৩০ সালে উদ্বোধনী বিশ্বকাপে ফ্রান্সের লুসিয়েন লরাঁ করেছিলেন টুর্নামেন্টের প্রথম গোল। এরপর ১৯৭৮ বিশ্বকাপে নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক করেন বিশ্বকাপের হাজারতম গোল। ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে সুইডেনের মার্কুস আলব্যাকের পা থেকে আসে দুই হাজারতম গোল। প্রায় এক শতাব্দী পর সেই গৌরবময় তালিকায় যুক্ত হলো এনজো ফার্নান্দেজের নাম। বিশ্বকাপের তিন হাজারতম গোলের নায়ক হয়ে ইতিহাসে নিজের নাম স্থায়ীভাবে লিখিয়ে রাখলেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa