ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
সামান উদ্দিন, কালিয়াকৈর প্রতিনিধি:
পুষ্টি যোগাবে, অর্থনৈতিক অবস্থা লাঘব করবে’ বাস্তব ও কর্মমুখী শিক্ষা বাস্তবায়ন, উদ্যোক্তা তৈরি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সৃষ্টি ক্যাডেট স্কুলে শিক্ষার্থীদের মাঝে ব্যতিক্রমী উপহার ফাউমি মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুষ্টি ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সহায়ক বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয় । আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে সহায়তা, নিজে উদ্যোক্তা তৈরি হওয়া, বাস্তব ও কর্মমুখী শিক্ষা বাস্তবায়ন করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে পুষ্টিকর খাদ্যের বিকল্প নেই। পাশাপাশি ছোট ছোট উদ্যোগের মাধ্যমে পরিবারগুলোকে স্বাবলম্বী হওয়ার জন্য উদ্বুদ্ধ করা প্রয়োজন।
এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে এবং পরিবারগুলোর আর্থিক সংকট কিছুটা লাগবে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলেন, বাংলাদেশ আমিই প্রথম এ ধরনের ব্যতিক্রম ধর্মী পুরস্কারের আয়োজন করেছি। উপস্থিত ছাত্র ছাত্রী ও অভিভাবকরা ব্যতিক্রম ধর্মী পুরস্কার পেয়ে খুবই আনন্দিত ।
গাজীপুর সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান আজহারুল ইসলাম সরকার লিখন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব জনাব মাহফুজুল আলম মাসুম। এ সময় আরো উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড কমিশনার পদ প্রার্থী আল ইসহাক রাব্বি, বলিয়াদি বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মাকসুদা রহমান মুক্তি ,ফুলকুঁড়ি কলোজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম তুষারী ,আফাজ উদ্দিন মোল্লা স্কুলের প্রধান শিক্ষক আবু ইউসুফ মোল্লা ,সামি মডার্ন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব শফিজ উদ্দিন ,রোজ গার্ডেন মডেল স্কুলের প্রধান শিক্ষক, জহিরুল ইসলাম সহ গাজীপুর সৃষ্টি শিক্ষা পরিবারের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।