ঢাকা
০৫ জুলাই ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ।

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৫ জুলাই ২০২৬   ১৮ বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ।

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ডি এম সামান উদ্দিন , কালিয়াকৈর প্রতিনিধি ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণভোটের গণরায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার  বিকেলে সফিপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে উপজেলার বিভিন্ন ইউনিট থেকে দলটির নেতাকর্মীরা জড়ো হলে সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়। পরে একটি বিশাল গণমিছিল  ঢাকা ট্ঙ্গাইল মহাসড়ক  প্রদক্ষিণ করে।  ইউনিয়ন পরিষদের সামনে এসে আলোচনা সভা করে ।  এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন। কর্মসূচিতে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।পৌর জামায়াতের সেক্রেটারি ইমতিয়াজ হোসেন এর সঞ্চালনায় গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শফি উদ্দিন এর সভাপতিত্বে  এ সময় আরো উপস্থিত ছিলেন   কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বশির আহমেদ, কালিয়াকৈর উপজেলা জামায়াতের আমীর ডা. মুজাহিদুল ইসলাম, কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী ডা. আখতার হোসেন এবং কালিয়াকৈর পৌর জামায়াতের আমীর ইয়াছিন আলী মৃধা।বক্তারা তাদের বক্তব্যে বলেন, গণভোটের গণরায় যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচারসহ নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত বিভিন্ন গণহত্যার ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।এ সময় বক্তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us