ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
সামান উদ্দিন কালিয়াকৈর প্রতিনিধি ।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান এমপি।শুক্রবার সকালে উপজেলার গোয়ালবাথান এলাকায় অবস্থিত বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট সেমিনারি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে কালিয়াকৈর উপজেলা শিক্ষা পরিবারের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।এ সময় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান বলেন, “একটি শিক্ষিত জাতিই পারে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে। শিক্ষকদের হাত ধরেই ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠে। তাই শিক্ষার মানোন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”তিনি আরও বলেন, “শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাও আমাদের অন্যতম দায়িত্ব। শিক্ষা খাতের যেকোনো যৌক্তিক উন্নয়ন কর্মকাণ্ডে আমি সবসময় পাশে থাকবো।”আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ মোকলেছুর রহমান বলেন, “উপজেলার শিক্ষা পরিবারের সঙ্গে সংসদ সদস্যের এই মতবিনিময় সভা শিক্ষাক্ষেত্রের সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরতে এবং কার্যকর সমাধানের পথ খুঁজে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”অনুষ্ঠান শেষে শিক্ষার সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। কালিয়াকৈর শিক্ষক পরিবারের আহবায়ক জনাব মোঃ মোকলেসুর রহমান এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত বক্তব্য রাখেন বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আনম খলিলুর রহমান ইব্রাহিম, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ লতিফুর রহমান , কালিয়াকৈর উপজেলা বি এন পির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন , সাধারণ সম্পাদক মোঃ পারভেজ আহমেদ , চন্দ্রা সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক জনাব মোঃ হুমায়ুন কবির খান , আ ন ম ইব্রাহিম খলিল, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আক্তারুজ্জামান , পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ সাইজউদ্দীন, কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী দেওয়ান মো. জসিম উদ্দিন পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ হারুন – উর রশিদ পৌর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শামসুল আলম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ আতাউর রহমান সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষক নেতৃবৃন্দ ।