ঢাকা
২৬ জুন ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

সরকারি জমি দখল, মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থান সেলিম ভূঁইয়া এমপির

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   ৩ বার পঠিত
সরকারি জমি দখল, মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থান সেলিম ভূঁইয়া এমপির

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

 

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় মূখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি বলেন, হোমনায় মাদক, জুয়া ও অপরাধ দমনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শুধু মাদকসেবীদের গ্রেপ্তার করলেই হবে না, মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে। তিনি মাদক ও অপরাধ বিরোধী কার্যক্রমে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং দলের নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করে অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে মাদকাসক্তদের বাবা, মা ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে সমন্বিতভাবে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় তিনি মনিপুরের ট্রিপল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার, সাব-রেজিস্ট্রি অফিসসহ সদর এলাকার সরকারি জমি অবৈধ দখলমুক্ত করা এবং গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনের বিষয়েও আলোচনা করেন। হোমনা-দুলালপুর রাস্তা মেরামতের বিষয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছের, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us