ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
নিজস্ব প্রতিবেদক:
অনুসন্ধানী প্রতিবেদক-১
মুন্সিগঞ্জ জেলা পরিষদের হিসাব রক্ষক মোঃ শাহাদাত হোসেন রনির বিরুদ্ধে বিভিন্ন কল্যাণমূলক তহবিলের অর্থ আত্মসাতসহ অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য গঠিত প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ফান্ড, শিক্ষা ফান্ড, আর্থিক ফান্ড এবং কল্যাণ ফান্ড থেকে মোট ১৭ লাখ ৩০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।
সরজমিনে অভিযোগকারীদের কাছ থেকে জানা যায় ফান্ডের টাকা এককভাবে নিজ স্বাক্ষরে উত্তোলন করে ৩০ থেকে ৪০% অর্থ বিভিন্ন ব্যয় দেখিয়ে নিজের কাছে রেখে দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, ২০২৪ ও ২০২৫ অর্থবছরে অডিট কার্যক্রম পরিচালনার খরচের কথা বলে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে দুই দফায় প্রায় ২০ লাখ টাকা সংগ্রহ করে নিজের কাছে রেখে দেন। তবে ওই অর্থের সুষ্ঠু হিসাব বা ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।
এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের পেছনের মাঠপাড়া এলাকায় একটি পাঁচতলা বাড়ি নির্মাণ এবং ডায়াবেটিস হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রায় ৯ শতক জমি ক্রয় করেছেন রনি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। অভিযোগকারীদের দাবি, এসব সম্পদের উৎস তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
অভিযোগকারীরা আরও জানান, শাহাদাত হোসেন রনি তৎকালীন সময়ে মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আওয়ামী লীগের দোষর মহিউদ্দিনের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে দীর্ঘদিন প্রকৌশলে ঠিকাদারি কার্যক্রমে প্রভাব বিস্তার করেছেন। পাশাপাশি ৫ আগস্টের একটি গোলাগুলির ঘটনায়ও তার সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়েছে। তবে এসব অভিযোগের অ্যাকাউন্ট অফিসার শাহাদাত হোসেন রনির বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।