ঢাকা
১১ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

একজন মানবিক, কর্মনিষ্ঠ ও সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১১ জুলাই ২০২৬   ৬০ বার পঠিত
একজন মানবিক, কর্মনিষ্ঠ ও সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ভোরের বাংলাদেশ প্রতিবেদক:
মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, তিনি ১৯৭৯ সালের অক্টোবর মাসে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। বাবা অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার মোহাম্মদ চাঁদ মিঞা, ৭১ সালের বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। মা জাহানারা সুলতানা ছিলেন আদর্শ সন্তান তৈরীর অন্যতম কারিগর।

মা-বাবার তিন সন্তানের মধ্যে জাহিদুল ইসলাম হচ্ছেন সবচেয়ে বড়। ছাত্র জীবন থেকেই মেধার পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনষ্টিটিউট থেকে প্রথম বিভাগে কৃতিত্বের সাথে রাশিয়ান ভাষায় ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৃত্তির আওতায় আন্তর্জাতিক মানব সম্পদ ব্যবস্থাপনায় কৃতিত্বের সাথে যুক্তরাজ্য থেকে এম এস সি ডিগ্রী অর্জন করেন।

২০০৬ সালে ২৫ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারি কমিশনার হিসেবে লালমনিরহাট জেলায় যোগদান করেন। জেলার এন ডি সি হিসেবে দীর্ঘ সময় লালমনিরহাট ও পরবর্তিতে নীলফামারী জেলায় দায়িত্ব পালন করেন। পরবর্তিতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে গাইবান্ধা জেলার পলাশবাড়ী ও মৌলভীবাজারের সদর উপজেলায় দায়িত্ব পালন করেন। পদোন্নতি প্রাপ্ত হয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জে এবং নোয়াখালী জেলার চাটখিলে উপজেলা নির্বাহী অফিসার (UNO) হিসেবে দায়িত্ব পালন করেন। কর্ম দক্ষতার পুরস্কার হিসেবে কমলগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (UNO) থাকা কালীন ২০১৫ সালে জেলার শ্রেষ্ঠ সরকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন। পরবর্তিতে ১ বছরের জন্য শিক্ষা ছুটিতে যুক্তরাজ্যে গমন করেন। সেখান থেকে ফিরে নৌপরিবহন মন্ত্রণালয়ে বিভিন্ন পরিসরে কাজ করেন। উক্ত সময়ে তিনি একাধিকবার তার দক্ষতার জন্য মন্ত্রনালয় কর্তৃক পুরস্কৃত হন।

চাকুরী জীবনে দেশে ও বিদেশে বিশেষ করে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও জাপানে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করেন।

তিনি ২০০৮ সালে কর্নেল হেসামউদ্দিন আহমদ, সচিব (অবঃ পিএসসি) এর একমাত্র কন্যা হেমা জারিন এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই ছাত্রী স্বামীর ক্যারিয়ার গঠনে অনেক ত্যাগ স্বীকার এবং সার্বিক সহযোগিতা করে আসছেন। তাদের একমাত্র কন্যা জুনায়রা সাজ ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে ২০২৪ সালে জাপানে অনুষ্ঠিত ৫৪ তম আন্তর্জাতিক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগীতায় স্বর্ণ পদক (Gold Medal) পেয়েছে।

জাহিদুল ইসলাম মিঞা ব্যক্তিগত জীবনে খুবই মিশুক এবং বন্ধুসুলভ। তিনি অবসর সময়ে বই পড়তে পছন্দ করেন, তবে আন্তর্জাতিক রাজনীতি তার পছন্দের একটি বিষয়। তিনি বিশ্বাস করেন একজন সরকারি কর্মকর্তা কর্মকালীন সময়ে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দায়িত্বশীলতার পরিচয় দিবেন এটাই প্রত্যাশিত।

চলতি বছর, অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসের ৯ তারিখে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসাবে যোগদান করেন। যোগদানের দুইদিনের মাথায় নারায়ণগঞ্জবাসীর নজর কাড়েন দৃষ্টি প্রতিবন্ধী এক কলেজ ছাত্রের পাশে দ্রুততার সাথে দাঁড়িয়ে।

তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা পরিষদ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে তিনি জেলার প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষা সহায়তা উপকরণ বিতরণ অনুষ্ঠান আয়োজন করেন। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার পাঁচ উপজেলার ২০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার, একজন প্রতিবন্ধী ব্যক্তিকে একটি ইলেকট্রিক চেয়ার, একজন প্রতিবন্ধী ব্যক্তিকে একটি কৃত্তিম বেইস (পায়ের ডিভাইস), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ২ জন ছাত্রকে ওয়াকিং স্ট্যান্ড এবং নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন কিডস ক্যাম্পাস স্কুল অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার ও সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা সহায়তা উপকরণ বিতরণ করা হয়।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা শুধু প্রতিবন্ধীদের জন্য নয়, জেলার কৃষিজমি রক্ষায়ও বিশেষ উদ্যোগ নিয়েছেন। দেশে খাদ্য ঘাটতি দূর করার লক্ষ্যে জেলার সব দুই ফসলী জমিকে তিন ফসলী জমিতে রূপান্তরিত
করতে কৃষক সমাবেশ করেন জেলা প্রশাসক। স্থানীয় কৃষকদের নিয়ে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সরাবদী গ্রামে তিনি এ সমাবেশ করেন।

প্রতিবন্ধী ও কৃষকদের ভাগ্য উন্নয়নে প্রচেষ্টার পরে তিনি কারাগারে বন্দীদের অংশগ্রহণে জেল প্রিমিয়ার লীগ উদ্বোধন করেন। তারই নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা কারাগারে কারাবন্দীদের অংশগ্রহণে “নারায়ণগঞ্জ জেল প্রিমিয়ার লীগ” শুরু হয়েছে।

কারাবন্দীদেও সুস্থ বিনোদনের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা কারাগারে ব্যাতিক্রমী এই আয়োজন দেখে ১,২৪৪ জন বন্দীর মাঝে যেন আনন্দের বন্যা। চার দেয়ালের বন্দী জীবন থেকে ক্ষণিকের জন্য হলেও যেন মুক্ত নারায়ণগঞ্জ জেলা কারাগারের ১১৯৭ পুরুষ এবং ৪৭ মহিলা বন্দী।

নারায়ণগঞ্জ শহরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি যানজট নিরসনের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। রেল যাত্রা নিরাপদ করতে ব্যবস্থা নেয়ার সাথে সাথে নতুন আরেকটা কমিউটার ট্রেন চালুর উদ্যোগ নিয়েছেন, যেটা আগামী ২৬ শে মার্চ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলবে।

স্থানীয় নাগরিকদের দাবীর মুখে জেলায় সরকারী মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন।

এর আগে ২০২৪ সালের ২ নভেম্বর জাহিদুল ইসলাম রাজবাড়ী জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন। একই বছরের ৩০ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা এক প্রজ্ঞাপনে তাঁকে রাজবাড়ী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। রাজবাড়ী জেলায় যোগ দিয়েই দ্রুতই জনবান্ধব ডিসি হিসেবে সুনাম অর্জন করেন জাহিদুল ইসলাম। ডিসি জাহিদুল ইসলাম হয়ে উঠেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজন এবং আহতদের একান্ত আস্থার ঠিকানা। তাদের সবার শেষ ভরসার স্থল হয়ে

উঠেছিলেন এই জেলা প্রশাসক। রাজবাড়ী জেলায় জুলাই শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া শুরু করেন যোগ দেওয়ার দুই দিনের মাথায়। আহতদের তাঁর অফিসে ডেকেও তাদের সুচিকিৎসা নিশ্চিত করেন।

মানবিক জেলা প্রশাসক হিসেবে পরিচিতি পাওয়া ডিসি জাহিদুল ইসলাম দুঃস্থদের বাড়িতে বাড়িতে গভীর রাতে নিজে গিয়ে উপহার দেন শীতের কম্বল। ক্ষতিগ্রস্ত প্রায় চার হাজার পেঁয়াজ চাষিদের পাশে দাঁড়ান অতি দ্রুততার সঙ্গে। রাজবাড়ী জেলা কারাগারে বন্দীদের পুনর্বাসনের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেন জনবান্ধব এই কর্মকর্তা।

এ ছাড়াও তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া এলাকায় অবস্থিত দেশের বৃহত্তম যৌন পল্লীর শিশুদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে বিশেষ ভূমিকা পালন করেও সবার নজড় কাড়েন। সেভ দ্য চিলড্রেন-এর অর্থায়নে কর্মজীবীকল্যাণ সংস্থা (কেকেএস) নামের একটি বেসরকারি এনজিও পরিচালিত স্কুলের কার্যক্রম ২০২৪ সালের ডিসেম্বর মাসে বন্ধ করার নিয়েছিল দাতা সংস্থা। যৌন পল্লীর শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে স্কুলের কার্যক্রম অব্যাহত রাখার ব্যবস্থা করেন এই সরকারি কর্মকর্তা। নারায়ণগঞ্জ জেলা প্রসাশক থাকা অবস্থায় তিনি চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক হিসাবে যোগদান করেন, চট্টগ্রাম যোগদানের মাধ্যমে পারবত্য এলাকাসহ চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। এক কথায় তিনি চট্টগ্রাম জেলার ব্যাপক উন্নায় কাজ করেন, যা চট্টগ্রাম বাসী সারা জীবন মনে রাখবে।
বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa