ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
গজারিয়া, (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গজারিয়ার বালুয়াকান্দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল শাহ শের আলী গ্রুপের নতুন উদ্যোগ ন্যাচার লাউঞ্জ-প্রকৃতি, বিশুদ্ধ খাবার ও আধুনিক সেবার সমন্বয়ে গড়ে ওঠা একটি ব্যতিক্রমধর্মী ফ্যামিলি ডেস্টিনেশন।
প্রতিষ্ঠানটির সম্মানিত প্রধান নির্বাহী ড. মুহাম্মদ আব্দুল মান্নান সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব, ঢাকার সাবেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ভেজাল বিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার পথিকৃৎ মো. রোকন-উদ-দৌলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার, মোটিভেশনাল স্পিকার এবং আন্তর্জাতিক মানের পর্যটন বিষয়ক সাময়িকী ‘ভ্রমণ’ এর সম্পাদক আবু সুফিয়ান কবি ও ইসলামী চিন্তাবিদ মোঃ কামরুজ্জামান তরুণ বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এর নাতি চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত শওকত আলী তালুকদার এবং উপস্থাপক, গায়ক ও টিভি নাট্য অভিনেতা মোঃ শাহ সুলতান চৌধুরী (শাহেনশাহ)।
প্রায় দুই দশকের সেবার অভিজ্ঞতা মানব কল্যাণের অঙ্গীকার মানসম্মত বিপণন দর্শনের প্রতিফলন হিসেবে ন্যাচার লাউঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রচলিত হাইও রেস্টুরেন্ট ধারাকে নতুন মাত্রা দিয়ে একই সাথে নিচে মিলিয়েছে প্রকৃতি, বিশুদ্ধ খাবার, আধুনিক সেবা ও পারিবারিক বিনোদনের অনন্য সমন্বয়।
শতশত দেশি বিদেশি গাছপালা ২১ টি দৃষ্টিনন্দন একুরিয়ামে রঙ্গিন মাছের সমাহার পাখির কলতানে এই নৈসর্গিক পরিবেশ দর্শনার্থীদের মনের ক্ষুধা মেটানোর পাশাপাশি এনে দিবে বিশুদ্ধ অক্সিজেন নির্মূল সংস্পর্শ।
খাদ্য রসিকদের জন্য রয়েছে দেশি-বিদেশি নানা ধরনের স্বাস্থ্যসম্মত ও সুস্বাস্থ্য খাবারের সমাহার। এছাড়া শিশুদের জন্য কিডস জোন, জিম কর্নার মেশিন ম্যাসাজ জন ও নামাজের সুব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠানটিতে।
একই কমপ্লেক্সে রয়েছে সাহসার আলী সিএনজি এন্ড ফিলিং স্টেশন সেখানে সিএনজি এলপিজি অটো গ্যাস ককটেল সরবরাহ করা হয়। আরো রয়েছে অনন্যা মাট, আধুনিক জামে মসজিদ ও ভ্রমণকারীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সেবা। রেস্টুরেন্ট নয় বরং একটি সমন্বিত হাইওয়ে সার্ভিস কমপ্লেক্স হিসেবে গড়ে উঠেছে। বিয়ে, জন্মদিন, কর্পোরেট সভা, সেমিনার ও অন্যান্য সামাজিক আয়োজনে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত সবুজে ঘেরা আধুনিক অনুষ্ঠানস্থল। প্রশস্ত পার্কিং পরিচ্ছন্ন পরিবেশ ও আন্তরিক সেবার কারণে ন্যাচারাল নাউন্স দূরপাল্লার যাত্রীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জন্য একটি কাঙ্খিত মিলন কেন্দ্র হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এলাকায় বাণিজ্যিক কর্মকান্ডের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সেদিন অভিজ্ঞতা সেবার মানসিকতা এবং উন্নত গ্রাহক সেবা ধারাবাহিকতা আর যাত্রা শুরু করল ন্যাচার লাউঞ্জ যা ভবিষ্যতে দেশের অন্যতম সেরা প্রকৃতি নির্ভর হাইওয়ে ফ্যামিলি ডেস্টিনেশন হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।