সামান উদ্দিন, কালিয়াকৈর প্রতিনিধি। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর পৌরসভা যুব বিভাগের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এ মানবসেবামূলক কর্মসূচিতে সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌরসভা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রানা। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি সাদ্দাম হোসেন। এ […]
সামান উদ্দিন, কালিয়াকৈর প্রতিনিধি।
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর পৌরসভা যুব বিভাগের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার অনুষ্ঠিত এ মানবসেবামূলক কর্মসূচিতে সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌরসভা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রানা। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি সাদ্দাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী ডা. আক্তার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ গ্রহণ করেন। পাশাপাশি রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্ত সংগ্রহ এবং মানবিক সেবায় রক্তদানের ভূমিকা সম্পর্কে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক তথ্য ও পরামর্শ প্রদান করা হয়।
বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন রক্তদাতার রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। তাই সমাজে রক্তদানে উৎসাহ সৃষ্টি এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, কালিয়াকৈর পৌরসভা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রানা একজন তরুণ, মেধাবী ও জনকল্যাণমুখী সংগঠক হিসেবে এলাকায় সুপরিচিত। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা, রক্তদান, বৃক্ষরোপণ, মানবিক সহায়তা এবং বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হয়েছে। বিশেষ করে যুবসমাজকে ইতিবাচক, সৃজনশীল ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার প্রতি তাঁর আন্তরিকতা স্থানীয় জনগণের প্রশংসা অর্জন করেছে এবং যুবসমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।