[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
১:০৫ অপরাহ্ণ, ১৩ জুন ২০২৬

ফিরছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

  দুই বছর আগে দর্শকের হৃদয় ছুঁয়েছিল ‘অর্ধাঙ্গিনী’। এবার সেই গল্পেরই নতুন অধ্যায় নিয়ে আসছে ‘আজও অর্ধাঙ্গিনী’। তবে শুধু পুরোনো সম্পর্কের আবেগ নয়, এবার গল্পে যুক্ত হচ্ছে নতুন সংকট, নতুন সত্য এবং কয়েকটি না-বলা অধ্যায়।   পরিচালক কৌশিক গাঙ্গুলীর ভাষ্য অনুযায়ী, প্রথম ছবির গল্প যেখানে শেষ হয়েছিল, তার প্রায় দুই বছর পরের সময়কে কেন্দ্র করে […]

ফিরছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

 

দুই বছর আগে দর্শকের হৃদয় ছুঁয়েছিল ‘অর্ধাঙ্গিনী’। এবার সেই গল্পেরই নতুন অধ্যায় নিয়ে আসছে ‘আজও অর্ধাঙ্গিনী’। তবে শুধু পুরোনো সম্পর্কের আবেগ নয়, এবার গল্পে যুক্ত হচ্ছে নতুন সংকট, নতুন সত্য এবং কয়েকটি না-বলা অধ্যায়।

 

পরিচালক কৌশিক গাঙ্গুলীর ভাষ্য অনুযায়ী, প্রথম ছবির গল্প যেখানে শেষ হয়েছিল, তার প্রায় দুই বছর পরের সময়কে কেন্দ্র করে এগোবে সিক্যুয়েলের কাহিনি। একটি বিয়ের অনুষ্ঠানে আবারো মুখোমুখি হবে সুমন, শুভ্রা ও মেঘনা। সেই পুনর্মিলনই গল্পকে নিয়ে যাবে নতুন মোড়ে।

এবারের গল্পে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মেঘনার মেয়ে টিকলি। সময়ের সঙ্গে সে কিছুটা বড় হয়েছে, কিন্তু এখনও জানে না যে সুমন তার জৈবিক বাবা নন। সেই সত্যকে ঘিরেই তৈরি হবে নতুন সংকট। আর সেই সংকটের মধ্য দিয়েই আবার এক জায়গায় এসে দাঁড়াবে দুই অর্ধাঙ্গিনীর জীবন।

২০২৩-এ মুক্তিপ্রাপ্ত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার দৃশ্যে জয়া আহসান ও চূর্ণী গাঙ্গুলী

সিনেমাতে আগের মতোই অভিনয় করেছেন জয়া আহসান, চূর্ণী গাঙ্গুলী ও কৌশিক সেন। নতুন সংযোজন হিসেবে দেখা যাবে ইন্দ্রাশিস রায়কে।

সিক্যুয়েল প্রসঙ্গে কলকাতার গণমাধ্যমকে জয়া আহসান বলেন, ‘অর্ধাঙ্গিনী ছিল ভীষণ পরিণত একটি গল্পের সিনেমা। সেই গল্পের পরের অধ্যায়ের অংশ হতে পারা আমার জন্য আনন্দের। আগের ছবিটিকে দর্শক যেভাবে গ্রহণ করেছিলেন, তাতে নতুন ছবিকে ঘিরেও তাদের অনেক প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশার চেয়ে বাড়তি কিছু ফিরিয়ে দেওয়াই আমাদের চ্যালেঞ্জ।’

২০২৫ সালের জুনে শুটিং শেষ হওয়া ছবিটি অবশেষে আগামী ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মুক্তিকে সামনে রেখে প্রচারণার প্রথম ধাপ হিসেবে প্রকাশ করা হচ্ছে ছবিটির ফার্স্টলুক।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ