ঢাকা
২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

গোপালপুরে এইচএসসি পরীক্ষার্থীদের ওএমআর শিট হারানোর ঘটনায় আহ্বায়ককে অব্যাহতি, তিন সদস্যের তদন্ত কমিটি;

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৭ জুলাই ২০২৬   ২ বার পঠিত
গোপালপুরে এইচএসসি পরীক্ষার্থীদের ওএমআর শিট হারানোর ঘটনায়  আহ্বায়ককে অব্যাহতি, তিন সদস্যের তদন্ত কমিটি;

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ২১ পরীক্ষার্থীর ওএমআর শিটের প্রথম অংশের একটি প্যাকেট হারিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি অবহেলার অভিযোগে পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, গত ২৫ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার অর্থনীতি দ্বিতীয় পত্রের ২১ জন পরীক্ষার্থীর সৃজনশীল উত্তরপত্রের সঙ্গে সংযুক্ত ওএমআর শিটের প্রথম অংশের একটি প্যাকেট ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পাঠানোর উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। পথে সেটি হারিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও প্যাকেটটি উদ্ধার করা সম্ভব হয়নি।
ওই দিন গোপালপুর সরকারি কলেজ কেন্দ্রে কারিগরি শাখায় ৫৫৬ জন এবং সাধারণ শাখায় ২৬৮ জনসহ মোট ৮২৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
ঘটনার পর ২৬ জুলাই কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মো. মানিকুজ্জামান গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। একই সঙ্গে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রককে লিখিতভাবে বিষয়টি জানিয়ে পরীক্ষার্থীদের ফলাফল যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মানিকুজ্জামান বলেন, “ওএমআর শিটের প্রথম অংশটি হারিয়ে যাওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে শিক্ষা বোর্ডকে অবহিত করা হয়েছে। বোর্ড চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে সবকিছু জানানো হয়েছে, যাতে পরীক্ষার্থীদের ফল প্রকাশে কোনো জটিলতা না হয়।”

পরীক্ষা পরিচালনা কমিটির সাবেক আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, “কেন্দ্র থেকে ওএমআর শিট, এমসিকিউ উত্তরপত্র ও সৃজনশীল উত্তরপত্র একসঙ্গে বেঁধে ঢাকা শিক্ষা বোর্ডে পাঠানোর জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় করে পোস্ট অফিসে নিয়ে যাই। পোস্ট অফিসে পৌঁছে দেখি ওএমআর শিটের প্যাকেটটি নেই।”
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, “আমি বর্তমানে হাসপাতালে আছি।” এরপর তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবহেলার অভিযোগে পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমারকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, “ওএমআর শিট হারানোর ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa