[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

ঢাকা
৯:০৭ পূর্বাহ্ণ, ৮ জুন ২০২৬

কালিয়াকৈরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ।

ইফতেখার আহম্মেদ কালিয়াকৈর  প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাভোগীদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  গাজীপুর ১ […]

কালিয়াকৈরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ।
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইফতেখার আহম্মেদ কালিয়াকৈর  প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাভোগীদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  গাজীপুর ১ আসনের সংসদ  সদস্য মজিবুর রহমান।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে কালিয়াকৈর উপজেলায় মোট ৩ কোটি ৫৩ লাখ টাকার সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে উপজেলার ৪ হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ১৬ কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়া উপজেলার ১২২টি মাদ্রাসাকে এক টন করে চাল প্রদান করা হয়েছে।

একই অনুষ্ঠানে উপজেলার ৬৮০ জন অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকারের এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ