সামান উদ্দিন কালিয়াকৈর প্রতিনিধি I গাজীপুরের কালিয়াকৈরের সুনামধন্য মডার্ন হজ্ব ট্রাভেলসের উদ্যোগে পবিত্র হজ্ব পালন করতে ৩৩ জন হাজী গত মাসের ২৩/ ৪/২০২৬ ইং তারিখে হজ্জের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা হন। পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালনের শেষ পর্যায়ে এসে তাদের সফরে নেমে আসে শোকের ছায়া।জানা যায়, সাভার উপজেলার কবিরপুর এলাকার বাসিন্দা মোঃ হামিদ দেওয়ানের স্ত্রী রওশন […]
সামান উদ্দিন কালিয়াকৈর প্রতিনিধি I
গাজীপুরের কালিয়াকৈরের সুনামধন্য মডার্ন হজ্ব ট্রাভেলসের উদ্যোগে পবিত্র হজ্ব পালন করতে ৩৩ জন হাজী গত মাসের ২৩/ ৪/২০২৬ ইং তারিখে হজ্জের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা হন। পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালনের শেষ পর্যায়ে এসে তাদের সফরে নেমে আসে শোকের ছায়া।জানা যায়, সাভার উপজেলার কবিরপুর এলাকার বাসিন্দা মোঃ হামিদ দেওয়ানের স্ত্রী রওশন আরা পারভীন ২৯-৫-২০২৬ ইং তারিখে হজ্বের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা পালনের জন্য মিনায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা হাজীরা দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে নিবিড় চিকিৎসা দেন। তবে অবস্থার অবনতি ঘটলে অল্প সময়ের মধ্যেই তিনি ইন্তেকাল করেন।তার মৃত্যুর সংবাদে সঙ্গে থাকা স্বজন ও অন্যান্য হাজীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে তার স্বামী ও মা যারা একই সফরে তার সঙ্গী ছিলেন, তারা শোকে মুহ্যমান হয়ে পড়েন।পরে সৌদি আরবের নিয়ম অনুযায়ী ওই দিন আছরের নামাজের পর মিনার কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। পবিত্র ভূমি মিনা ও মক্কায় দাফন হওয়াকে অনেক মুসল্লি সৌভাগ্যের বিষয় হিসেবে মনে করেন।মডার্ন হজ্ব ট্রাভেলসের সঙ্গে হজে যাওয়া অন্যান্য হাজীরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। তাদের প্রত্যাশা, মহান আল্লাহ তাআলা তার হজ কবুল করুন এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।মরহুমার মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।আল্লাহ তাআলা মরহুমাকে ক্ষমা করুন, তার কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।