দেওয়ান সামান উদ্দিন ,কালিয়াকৈর প্রতিনিধি ।গাজীপুর প্রতিনিধি গাজীপুর কেজী স্কুল এসোসিয়েশনের কালিয়াকৈর শাখার উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র প্রদান ও সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার কালিয়াকৈরের খাড়াজোড়া খ্রিস্টান মিশনারি অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম আরিফ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য […]
দেওয়ান সামান উদ্দিন ,কালিয়াকৈর প্রতিনিধি ।গাজীপুর প্রতিনিধি
গাজীপুর কেজী স্কুল এসোসিয়েশনের কালিয়াকৈর শাখার উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র প্রদান ও সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার কালিয়াকৈরের খাড়াজোড়া খ্রিস্টান মিশনারি অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম আরিফ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। অনুষ্ঠানটি উদ্ভোধন করেন গাজীপুর কেজী স্কুল এসোসিয়েশনের সভাপতি নুর মোহাম্মদ মামুন ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান বলেন, “শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বর্তমান প্রজন্মই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই পড়ালেখার পাশাপাশি প্রযুক্তি শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর বি আর ডিভির চোরম্যান মোফাজ্জল হোসেন , গাজীপুর কেজী স্কুল এসোসিয়েশনের কালিয়াকৈর শাখার সাধারন সম্পাদক মোঃ আনোয়ার আজাদ. সহ সাধারন সম্পাদক এ্যাডভোকেট আবুল হাসেম , পরীক্ষা নিয়ন্ত্রক রহিজুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী , শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সবশেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয় । আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।