[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
৮:১২ অপরাহ্ণ, ২১ মে ২০২৬

ডিবির অভিযানে ১৫৭ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

ভোরের বাংলাদেশ প্রতিবেদক* রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতদের নাম –০১। আরাফাত হোসেন কাউছার (২৭) ও ০২। মোবারক হাওলাদার (২৮)। ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ মে) ভোর ০৩:৪০ ঘটিকায় গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি টিম মতিঝিল থানাধীন […]

ডিবির অভিযানে ১৫৭ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ভোরের বাংলাদেশ প্রতিবেদক*

রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম –০১। আরাফাত হোসেন কাউছার (২৭) ও ০২। মোবারক হাওলাদার (২৮)।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ মে) ভোর ০৩:৪০ ঘটিকায় গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি টিম মতিঝিল থানাধীন আরামবাগ মোড়ের দক্ষিণ-পূর্ব পাশের ফুটওভার ব্রিজের নিচে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩টি বড় সাদা বস্তায় সর্বমোট ১৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ লক্ষ ৮০ হাজার টাকা।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে মাদক সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com