সামান উদ্দিন কালিয়াকৈর -গাজীপুর প্রতিনিধি । কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত দি মর্নিং সান একাডেমিতে শিক্ষার্থীদের মাশরুম চাষে উদ্বুদ্ধ করতে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ।মঙ্গলবার সকালে দি মর্নিং সান একাডেমির হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট, সাভারের উপপরিচালক ড. মোঃ ফেরদৌস আহমেদ। তিনি শিক্ষার্থীদের […]
সামান উদ্দিন কালিয়াকৈর -গাজীপুর প্রতিনিধি ।
কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত দি মর্নিং সান একাডেমিতে শিক্ষার্থীদের মাশরুম চাষে উদ্বুদ্ধ করতে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ।মঙ্গলবার সকালে দি মর্নিং সান একাডেমির হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট, সাভারের উপপরিচালক ড. মোঃ ফেরদৌস আহমেদ। তিনি শিক্ষার্থীদের মাশরুম চাষের আধুনিক পদ্ধতি, পুষ্টিগুণ, বাণিজ্যিক সম্ভাবনা এবং স্বল্প খরচে ঘরে বসে মাশরুম উৎপাদনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
এসময় তিনি বলেন, “মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর ও লাভজনক খাদ্য। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি মাশরুম চাষে সম্পৃক্ত হলে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি পরিবারের পুষ্টি চাহিদা পূরণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কর্মশালায় মাশরুম উৎপাদনের ব্যবহারিক বিষয়ও শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান রুবেল হাসানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের কৃষিভিত্তিক আধুনিক ও লাভজনক উদ্যোগে আগ্রহী করে তুলতেই এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।