গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া সুইচ গেট থেকে বালো বাড়ি পর্যন্ত গোয়ালবাড়ি খাল পুনঃখনন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব মো.আক্তারুজ্জামান। (১৯ মে) মঙ্গলবার দুপুরে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মো.আরিফুল ইসলাম, হেমনগর ইউনিয়নের সাবেক […]
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া সুইচ গেট থেকে বালো বাড়ি পর্যন্ত গোয়ালবাড়ি খাল পুনঃখনন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব মো.আক্তারুজ্জামান।
(১৯ মে) মঙ্গলবার দুপুরে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মো.আরিফুল ইসলাম, হেমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম রোজ তালুকদার ভিপি, হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামসুল আলম, স্থানীয় মেম্বার এসএম আমিনুল ও মেম্বার জামাল হোসেন। এছাড়াও এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে। সার্বিক সহায়তায় রয়েছে গোপালপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।