[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
৩:১০ অপরাহ্ণ, ১৯ মে ২০২৬

মীর্জাপুরের গোড়াই ইউপি চেয়ারম্যানের লাগামহীন দুর্নীতি

  আবদুল গাফফার মাহমুদ : বিএনপি’র নাম ভাঙ্গিয়ে এলাকায় দুর্নীতির এক মহারাজত্ব কায়েম করেছেন এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান| তাও আবার তিনি নির্বাচিত চেয়ারম্যান নন| প্যানেল চেয়ারম্যান| সেটিও আবার প্যানেল চেয়ারম্যান-১ নন| প্যানেল চেয়ারম্যান -২| এলাকায় তার দুর্নীতির বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না| তার রয়েছে পালিত সন্ত্রাসী বাহিনী| এই সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বে রয়েছে তারই […]

মীর্জাপুরের গোড়াই ইউপি  চেয়ারম্যানের লাগামহীন দুর্নীতি
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

 

আবদুল গাফফার মাহমুদ : বিএনপি’র নাম ভাঙ্গিয়ে এলাকায় দুর্নীতির এক মহারাজত্ব কায়েম করেছেন এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান| তাও আবার তিনি নির্বাচিত চেয়ারম্যান নন| প্যানেল চেয়ারম্যান| সেটিও আবার প্যানেল চেয়ারম্যান-১ নন| প্যানেল চেয়ারম্যান -২| এলাকায় তার দুর্নীতির বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না| তার রয়েছে পালিত সন্ত্রাসী বাহিনী| এই সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বে রয়েছে তারই নিজের ছেলে| কেউ তার অপকর্মের প্রতিবাদ করলে এই সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে তাকে হেনস্থা করা হয়|

দোর্দণ্ড এই প্রতাপশালী চেয়ারম্যানের নাম কামরুজ্জামান| টাঙ্গাইল জেলার মীর্জাপুর থানাধীন ১০নং গোড়াই ইউনিয়ন পরিষদের ২নং প্যানেল চেয়ারম্যান তিনি| এলাকাবাসী অভিযোগে জানান, তার দুর্নীতি, অপকর্ম ও নানা অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ| কিন্তু কেউ কোন প্রতিবাদ করার সাহস পায় না| রাতদিন সারাক্ষণ সন্ত্রাসী বাহিনী পরিবেষ্টিত থাকে|

সম্প্রতি তার দুর্নীতির ফিরিস্তি তুলে করে ৭ জন ইউপি সদস্য টাঙ্গাইলের জেলা প্রশাসক বরাবর একটি দলখাস্ত দেন| এই দরখাস্তের অনুলিপি দেয়া হয় সচিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ঢাকা, উপ-পরিচালক স্থানীয় সরকার শাখা টাঙ্গাইল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর্জাপুর| পরবর্তীতে উপর মহলে দেন দরবার করে তিনি আপাতত: একটি স্থগিত করান| এরপর তিনি আরো জোরেসোরে তার সব অপকর্ম চালিয়ে যাচ্ছেন| তার দুর্নীতির ফিরিস্তি পরবর্তীতে বিস্তারিত তুলে ধরা হবে|

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com