[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
১০:৩৪ অপরাহ্ণ, ১৫ মে ২০২৬

কালিয়াকৈরে ব্যাংক ম্যানেজার অপহরণ, নির্যাতনের পর মুক্তিপণ

মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ দিন শেষে বাড়ি ফেরার অপেক্ষা—কিন্তু সেই অপেক্ষাই যেন পরিণত হলো এক বিভীষিকাময় ঘটনায়। গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ কৃষি ব্যাংকের এক শাখা ব্যবস্থাপককে মাইক্রোবাসে তুলে অপহরণ, নির্মম নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। দীর্ঘ চার ঘণ্টা আতঙ্ক ও নির্যাতনের পর তাকে গুরুতর আহত অবস্থায় মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অপহরণের […]

কালিয়াকৈরে ব্যাংক ম্যানেজার অপহরণ, নির্যাতনের পর মুক্তিপণ
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |
মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
দিন শেষে বাড়ি ফেরার অপেক্ষা—কিন্তু সেই অপেক্ষাই যেন পরিণত হলো এক বিভীষিকাময় ঘটনায়। গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ কৃষি ব্যাংকের এক শাখা ব্যবস্থাপককে মাইক্রোবাসে তুলে অপহরণ, নির্মম নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। দীর্ঘ চার ঘণ্টা আতঙ্ক ও নির্যাতনের পর তাকে গুরুতর আহত অবস্থায় মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
অপহরণের শিকার ব্যক্তি হলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কালিয়াকৈর শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুস সবুর।
ব্যাংক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ মে ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি কালিয়াকৈর বাইপাস এলাকায় নিজ গ্রামের বাড়ি বগুড়ায় যাওয়ার উদ্দেশ্যে পরিবহনের জন্য অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময় একটি মাইক্রোবাস হঠাৎ এসে তাকে ধাক্কা দেয়। তিনি কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন দুর্বৃত্ত জোরপূর্বক তাকে গাড়ির ভেতরে তুলে নেয়।
অভিযোগ রয়েছে, অপহরণের পর প্রায় চার ঘণ্টা ধরে চলন্ত মাইক্রোবাসের ভেতরে তাকে মারধর করা হয়। নির্যাতনের একপর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকেই স্বজনদের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ আদায় করে অপহরণকারীরা।
পরে রাত প্রায় ১০টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের কবিরপুর এলাকায় তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মাঝেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনার বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।
Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com