[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
৪:৫৪ অপরাহ্ণ, ১২ মে ২০২৬

টাঙ্গাইল সদরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযানে ৫ জন আটক ও ৪টি যানবাহন জব্দ

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৫ জনকে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে এবং মাটি পরিবহনে ব্যবহৃত ২টি মিনি ট্রাক ও ২টি ট্যাফে ট্রাক্টর জব্দ করা হয়েছে। জানা যায়, সোমবার রাত […]

টাঙ্গাইল সদরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযানে ৫ জন আটক ও ৪টি যানবাহন জব্দ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |
টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৫ জনকে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে এবং মাটি পরিবহনে ব্যবহৃত ২টি মিনি ট্রাক ও ২টি ট্যাফে ট্রাক্টর জব্দ করা হয়েছে।
জানা যায়, সোমবার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া ও সহকারী কমিশনার (ভূমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে।
অভিযান চলাকালে অবৈধভাবে কৃষিজমি ও নদীর তীর থেকে মাটি কেটে পরিবহনের অভিযোগে সদর উপজেলার কাতুলী ইউনিয়নের তোরাপগঞ্জ ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়। একই সঙ্গে মাটি পরিবহনে ব্যবহৃত ২টি মিনি ট্রাক এবং ২টি ট্যাফে ট্রাক্টর জব্দ করা হয়।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা  শাহীন মিয়া বলেন, “অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষিজমির জন্য ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং অবৈধ মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছে।
Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com